মসজিদে হারাম  এ  আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী ও নববিতে  শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি  জুমার নামাজ পড়াবেন।
মসজিদে হারাম এ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী ও নববিতে শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি জুমার নামাজ পড়াবেন।   ছবি: সংগৃহীত

আজ সৌদি আরবে ১৬ জানুয়ারি ২০২৬ খৃষ্টাব্দ মোতাবেক ২৭ রজব ১৪৪৭ হিজরি। ১৪৪৭ হিজরির রজব মাসের চতুর্থ জুমা আজ। মক্কার মসজিদে হারাম ও মদিনার মসজিদে নববিতে আজ জুমার নামাজের ইমামতি করবেন প্রখ্যাত দুই আলেম ও কারী। খবরটি জানায় ইনসাইড দ্য হারামাইন। 

আজ মসজিদে হারামে জুমার নামাজ পড়াবেন শায়েখ আবদুল্লাহ আওয়াদ আল-জুহানী।তার জন্ম ১৯৭৬ সালের ১৩ ই জানুয়ারি সৌদি আরবের মদিনায়। তিনি মদীনা ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে কুরআন অনুষদ থেকে স্নাতক ডিগ্রি এবং মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট (পিএইচডি) অর্জন করেছেন। 

২০০৭ সালের জুলাই মাসে শায়খ আল-জুহানি মক্কার মসজিদে হারামের ইমাম হিসাবে নিযুক্ত হন। ২০০৮ সালের রমজান মাস থেকে তিনি মসজিদে হারামে তারাবির নামাজের ইমামতি করছেন। এর আগে তিনি মসজিদে নববি ও মসজিদে কিবলাতাইনের ইমাম হিসেবেও দায়িত্ব পালন করেন। তার সুললিত কোরআন তিলাওয়াতের খ্যাতি সারা বিশ্বে রয়েছে।

মসজিদে নববীতে জুমার নামাজ পড়াবেন প্রবীণ আলেম ও কারি শায়খ আলী ইবনে আবদুর রহমান আল-হুজায়ফি। সারা বিশ্বে  কোরআন তেলাওয়াতের জন্য তিনি প্রসিদ্ধ।

১৯৪৭ সালের ২২ মে তিনি সৌদি আরবে জন্মগ্রহণ করেন। ১৯৭২ সালে তিনি ইমাম মুহাম্মদ ইবনে সৌদ ইসলামি বিশ্ববিদ্যালয় থেকে আইনবিদ্যায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৫ সালে আল-আযহার বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন এবং একই বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও অর্জন করেন।

১৯৭৮ সালে শায়খ হুজায়ফি মসজিদে কুবার ইমাম ও খতিব ছিলেন। ১৯৭৯ সালে তিনি মসজিদে নববির ইমামের দায়িত্ব লাভ করেন। বর্তমানে তিনি মসজিদে নববির ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

এমআর/আরটিএনএন