২০৩৯ সালে একই গ্রেগরিয়ান বা ইংরেজি বছরে তিনটি ঈদ এবং দুইবার হজ পালনের বিরল অভিজ্ঞতা পেতে যাচ্ছেন বিশ্বের মুসলমানরা। সে বছর পালিত হবে দুটি ঈদুল আজহা, একটি ঈদুল ফিতর এবং দুটি পৃথক হজ। এমন বিরল সময়চক্র তৈরি হচ্ছে হিজরি ও গ্রেগরিয়ান ক্যালেন্ডারের পার্থক্যের কারণে, যা ধর্মীয় ও বৈজ্ঞানিক— উভয় দিক থেকেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ। খবরটি জানায় গালফ নিউজ।
সৌদি আরবের খ্যাতনামা জলবায়ু ও জ্যোতির্বিজ্ঞান বিশেষজ্ঞ ড. আবদুল্লাহ আল-মিসনাদ জানান, এই ব্যতিক্রমী ঘটনাটি ঘটছে মূলত হিজরি (চন্দ্রবর্ষ) ও গ্রেগরিয়ান (সৌরবর্ষ) ক্যালেন্ডারের মধ্যকার সময়গত পার্থক্যের কারণে। ইসলামি বর্ষপঞ্জি প্রতি বছর ইংরেজি বছরের তুলনায় প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে। তার ব্যাখ্যা অনুযায়ী, ২০৩৯ সালের ৬ জানুয়ারি প্রথম ঈদুল আজহা পালিত হবে। এটি হবে হিজরি ১৪৬০ সনের ১০ জিলহজ, অর্থাৎ পবিত্র হজের সমাপ্তি দিবস ও কোরবানির ঈদ।
এরপর হিজরি বর্ষপঞ্জি পূর্ণ একটি চক্র সম্পন্ন করে আবারও একই ইংরেজি বছরের মধ্যেই ফিরে আসবে। ফলে ২০৩৯ সালের ২৬ ডিসেম্বর দ্বিতীয়বার হজ মৌসুম শেষ হবে এবং পালিত হবে আরেকটি ঈদুল আজহা, যা হবে হিজরি ১৪৬১ সনের ১০ জিলহজ। অর্থাৎ, একই গ্রেগরিয়ান বছরে দুটি পৃথক হজ অনুষ্ঠিত হবে— যা ইতিহাসে অত্যন্ত বিরল ঘটনা।
জ্যোতির্বিদদের হিসাব অনুযায়ী, ২০৩০ সালে একই ইংরেজি বছরে দুইবার রমজান মাস পালিত হবে— একবার জানুয়ারিতে এবং আরেকবার ডিসেম্বরে। এর আগে এমন ঘটনা ঘটেছিল ১৯৯৭ সালে, প্রায় ৩৩ বছর আগে।
বিশেষজ্ঞরা জানান, হিজরি ক্যালেন্ডার চাঁদের গতির ওপর নির্ভরশীল হওয়ায় এতে বছরে থাকে ৩৫৪ বা ৩৫৫ দিন। অন্যদিকে গ্রেগরিয়ান বর্ষপঞ্জি সূর্যভিত্তিক, যার দৈর্ঘ্য ৩৬৫ বা ৩৬৬ দিন। এই ব্যবধানের কারণেই ইসলামী মাসগুলো প্রতি বছর ধীরে ধীরে এগিয়ে আসে।
এই দুই ঈদুল আজহার মাঝামাঝি সময়ে ২০৩৯ সালের ১৯ অক্টোবর ঈদুল ফিতর পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে সে বছর মুসলমানরা রোজা, হজ, কোরবানি ও ঈদের আনন্দ মিলিয়ে এক অনন্য ধর্মীয় চক্রের মধ্য দিয়ে যাবেন। জ্যোতির্বিজ্ঞান ও জলবায়ু বিশেষজ্ঞদের মতে, ২০৩৯ সাল ইসলামী ইতিহাসে এক ব্যতিক্রমী ও স্মরণীয় বছর হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!