কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় বিএনপিসহ বিভিন্ন শ্রেণি ও পেশার শতাধিক মানুষ বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির সাবেক সংসদ সদস্য, সদ্য জামায়াতে যোগ দেয়া মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে সদস্যপদ গ্রহণ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, গত ১৩ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন নিয়মিতভাবে জামায়াতের বিভিন্ন রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিতে শুরু করেন। স্থানীয় পর্যায়ের পাশাপাশি ঢাকায় আয়োজিত একাধিক সভা ও অনুষ্ঠানে তিনি বক্তব্য দেন এবং দলটির কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।
তিনি কিশোরগঞ্জ-২ (কটিয়াদী–পাকুন্দিয়া) আসনে জামায়াতে মনোনীত ১০-দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেন। পাশাপাশি ঢাকা-১৫ আসনে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পক্ষে ভোট প্রার্থনা করেন। এছাড়া ঢাকা-১৭ আসনে জামায়াত প্রার্থী ডা. খালেদুজ্জামান, কিশোরগঞ্জ-৫ আসনে জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী এবং কিশোরগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থী মাওলানা শফিকুল ইসলাম মোড়লের নির্বাচনী জনসভায় নিয়মিতভাবে বক্তব্য দিয়ে আসছেন তিনি।
এর আগে গত ২২ জানুয়ারি নিজ এলাকা কটিয়াদীতে স্থানীয় মানুষ ও অনুসারীদের বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের আহ্বান জানান মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে ২৩ ও ২৪ জানুয়ারি বিএনপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার উপস্থিতিতে সহযোগী সদস্য ফরম পূরণ করে দলে যোগ দেন। শনিবারও একই ধারাবাহিকতায় শতাধিক মানুষ আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগদান করেন।
যোগদান অনুষ্ঠানকালে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন বলেন, দীর্ঘদিন রাজনীতির সঙ্গে যুক্ত থাকার সুবাদে তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষা খুব কাছ থেকে দেখেছেন। তার মতে, দেশ ও মানুষের কল্যাণ নিশ্চিত করতে নৈতিকতা ও আদর্শভিত্তিক রাজনীতির কোনো বিকল্প নেই। সেই বিশ্বাস থেকেই তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যুক্ত হয়েছেন।
তিনি আরও বলেন, সমাজে ন্যায়বিচার, শৃঙ্খলা ও মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজ যারা জামায়াতে যোগ দিয়েছেন, তারা সবাই দেশ ও সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা নিয়েই এই দলে যুক্ত হয়েছেন বলে তিনি আশা প্রকাশ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!