মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এ মৌসুমের অন্যতম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৭টা ও ৯টায় শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে তাপমাত্রা মাপা হয় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এলাকায় বর্তমানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।
আবহাওয়া অফিস জানায়, কয়েক দিন ধরে শ্রীমঙ্গলে তাপমাত্রা ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। দিনের বেলায় সূর্যের দেখা মিললেও সকাল ও সন্ধ্যার পর শীতের তীব্রতা বেশ অনুভূত হচ্ছে।
এদিকে শীত বাড়ায় শহর ও আশপাশের গ্রামীণ এলাকাগুলোতে জনজীবনে ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু ও বয়স্করা বেশি কষ্টে আছেন। সন্ধ্যার পর হাড় কাঁপানো ঠান্ডায় বাইরে চলাচল কমে যাচ্ছে।
তীব্র শীত উপেক্ষা করেই সকালে কাজে বের হতে দেখা গেছে চা বাগানের শ্রমিকদের। অন্যদিকে হাওর অঞ্চলে কৃষকেরা ভোরে মাঠে নামলেও কুয়াশা ও ঠান্ডার কারণে কাজের গতি ব্যাহত হচ্ছে।
চা শ্রমিকদের অভিযোগ, অন্যান্য বছরের তুলনায় এবার শীত মৌসুমে বিভিন্ন সংগঠন কিংবা সরকারি উদ্যোগে গরম কাপড় বিতরণ তেমন চোখে পড়েনি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!