চাঁদপুরের কচুয়া উপজেলার আটোমোর এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে চাঁদপুর দিগন্তের কচুয়া উপজেলা প্রতিনিধির ওপর হামলা ও মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের আটোমোর এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। তারা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
আক্রান্ত সাংবাদিক মো. আবু ইউসুফ উদয় জানান, স্থানীয় জামায়াতে ইসলামের নেত্রী মাহমুদা রহমানের বাসায় কয়েকজন অতিথি আসলে বিষয়টিকে ‘গুপ্ত বৈঠক’ আখ্যা দিয়ে স্থানীয় বিএনপি নেতা ফখরুদ্দিনের নেতৃত্বে একদল নেতাকর্মী হামলার উদ্দেশ্যে যায়। এ সময় তারা বাসার সামনে এসে হট্টগোল সৃষ্টি করে। ঘটনার সংবাদ সংগ্রহ করতে গেলে বিএনপির নেতাকর্মীরা ও ফখরুদ্দিন আমাকে জামায়াতের কর্মী আখ্যা দিয়ে অতর্কিত হামলা চালায়।
তিনি বলেন, এ সময় হামলাকারীরা আমার ব্যবহৃত মাইক্রোফোন ছিনিয়ে নেয় এবং বেধড়ক মারধর করে।
বিষয়টি কচুয়া উপজেলার সাচার বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. শাহাজানকে অবহিত করা হলে তিনি প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!