নির্বাচন
নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষ।   ছবি সংগৃহীত

চুয়াডাঙ্গার  আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে নির্বাচনী ফলাফল প্রকাশের পর এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই সহিংসতায় অন্তত ৬ জন জামায়াতকর্মী গুরুতর আহত হয়েছেন।  আহতদের উদ্ধার করে দ্রুত আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী) ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) স্থানীয় সূত্রে  এ তথ্য জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনী ফলাফল ঘোষণার পর জগন্নাথপুর গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বিএন‌পির সমর্থকরা জামায়াত ক‌র্মি‌দের উপর হামলার ক‌রে।  

হামলায় আহতরা হলেন—জগন্নাথপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে আবু হাসান (২৩), মৃত আব্দুল জলিলের ছেলে লুৎফর রহমান (৫৫), মৃত আব্দুল জলিলের ছেলে আবু বক্কর সিদ্দিক (৬০) মৃত খেজমত মন্ডলের ছেলে ইকরামুল হক (৪৫), ওয়াদুদের ছেলে 
শমিক (২১), মৃত আবুল হোসেনের ছেলে আতিয়ার রহমান (৫০), মৃত মোজাহার হোসেন। শরিফুল ইসলাম (৪৮)।

আহতদের হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য তাঁদের দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। বাকিরা বর্তমানে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।