রাজবাড়ীর পাংশা উপজেলায় প্রেমের সম্পর্কের সুযোগ নিয়ে এক তরুণীকে ডেকে এনে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার (১মার্চ) থানায় লিখিত অভিযোগ থেকে এ তথ্য জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা ২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নের এক যুবকের প্রায় সাত মাস ধরে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে প্রেমের সম্পর্ক ছিল। গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তাদের সম্পর্কের অবসান ঘটে।
ভুক্তভোগীর দাবি, ওই যুবকের বন্ধু আকাশ মন্ডল (২৯) তাকে আশ্বাস দেন যে পাংশায় এলে তার সঙ্গে সাবেক প্রেমিকের বিয়ে সম্পন্ন করে দেওয়া হবে। ওই আশ্বাসে বিশ্বাস করে গত ২৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে তিনি পাংশা মৈশালা বাসস্ট্যান্ডে পৌঁছান। পরে অভিযুক্ত আকাশ মন্ডলের নির্দেশনা অনুযায়ী মোটরসাইকেলে করে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা এলাকায় যান।
অভিযোগে আরও বলা হয়, অভিযুক্তরা তাকে মাদ্রাসার উত্তর পাশে অবস্থিত একটি সরকারি আশ্রয়কেন্দ্রের কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিলেন অপর অভিযুক্ত মো. জামাল মন্ডল (২২)। তরুণী বাড়িতে নিয়ে যাওয়ার কথা বললে অভিযুক্তরা সকালে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে রাতে ওই কক্ষে থাকতে বাধ্য করেন এবং বাইরে থেকে দরজা বন্ধ করে রাখেন।
রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে দুই অভিযুক্ত কক্ষে প্রবেশ করে ভয়ভীতি প্রদর্শন করে তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনাটি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
এছাড়া অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা তার কানের স্বর্ণের দুল, ব্যাগে থাকা নগদ অর্থ এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে কিছু টাকা নিয়ে নেয়। পরবর্তীতে অভিযুক্তদের নাম-ঠিকানা সংগ্রহ করে থানায় এসে তিনি এজাহার দায়ের করেন।
এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন,এ ঘটনায় থানায় মামলা হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!