বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রীসংস্থা।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের দ্বারা ধারাবাহিকভাবে নারী নির্যাতন, হয়রানি ও সহিংসতার ঘটনা ঘটছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা বলেন, “নারীর প্রতি সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্প্রতি ছাত্রদলের এক নেতার বিরুদ্ধে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। একের পর এক এমন ঘটনার মাধ্যমে তারা নারী নির্যাতনের সংস্কৃতি চালু রেখেছে।” বক্তারা আরও অভিযোগ করেন, রাজনৈতিক পরিচয়ের আড়ালে থেকে এসব অপরাধ ধামাচাপা দেওয়ার অপচেষ্টা চলছে।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্র ও প্রশাসনকে আরও কার্যকর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
ছাত্রীসংস্থার এক নেত্রী বলেন, “অপরাধী যে দলেরই হোক না কেন, নারী নির্যাতনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। আমরা এসব ঘটনার ন্যায়বিচার চাই এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সে জন্য দৃশ্যমান পদক্ষেপ দাবি করছি।”
বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!