আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতার কঠোর প্রতিরোধ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রশিবিরের সেক্রেটারি কাজী আশিকুর রহমান। তিনি বলেন, নারীদের গায়ে কেউ হাত তুললে সেই হাত ভেঙে গুঁড়িয়ে দেয়া হবে।
সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটার দিকে ভোলা ও চট্টগ্রামে সংঘটিত ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং তাদের অঙ্গসংগঠন ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ তুলে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাবি ক্যাম্পাসে অনুষ্ঠিত ওই সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে কাজী আশিকুর রহমান বলেন, নারীরা শুধু একটি জনগোষ্ঠী নয়, তারা মায়ের জাতি, বোনের জাতি এবং শহীদদের জন্মদাত্রী। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সঙ্গে নারীদের সম্মান অঙ্গাঙ্গিভাবে জড়িত উল্লেখ করে তিনি বলেন, নারীদের অসম্মান মানে পুরো জাতির ওপর আঘাত। এই প্রশ্নে কোনো আপস করা হবে না।
তিনি আরও বলেন, নারী নির্যাতন, ধর্ষণ ও সহিংসতার বিরুদ্ধে ছাত্রশিবির সবসময় অবস্থান নিয়েছে এবং ভবিষ্যতেও নেবে। নারীদের দিকে কেউ যদি হাত বাড়ানোর চেষ্টা করে, তাহলে তার কঠোর জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
বিএনপি ও ছাত্রদলের বিরুদ্ধে অভিযোগ করে কাজী আশিকুর রহমান বলেন, ভোলা ও চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনাগুলো প্রমাণ করে একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী পরিকল্পিতভাবে সন্ত্রাস, ধর্ষণ ও খুনের মাধ্যমে দেশে ভয়ভীতি সৃষ্টি করতে চাচ্ছে। তিনি দাবি করেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে তারা একটি অপরাধের স্বর্গরাজ্য গড়ে তুলেছে।
তিনি বলেন, নারীদের সম্মান রক্ষার প্রশ্নে প্রয়োজনে জীবন দিতে হলেও তারা প্রস্তুত আছেন। নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক ও রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলার জন্য সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
সমাবেশে উপস্থিত অন্যান্য বক্তারাও ভোলা ও চট্টগ্রামের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!