বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি-ব্যবসায় নেতৃত্ব প্রদানের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব’। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্যালারিতে ক্লাবটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ক্লাবের লক্ষ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং প্রস্তাবিত আহ্বায়ক কমিটির পরিচিতি তুলে ধরা হয়।
নবগঠিত ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান, কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান, কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আতাউর রহমান এবং কৃষি ব্যবসা ও বিপণন বিভাগের অধ্যাপক ড. মো. সালাহ উদ্দীন পলাশসহ অনুষদের শিক্ষার্থীবৃন্দ।
চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসান জুবায়েরকে সদস্যসচিব করে মোট ১৩ জন সদস্য নিয়ে ক্লাবের নতুন যাত্রা শুরু হয়। সদস্যদের মধ্যে রয়েছেন স্নাতকোত্তর শিক্ষার্থী ওয়াসিফ আনজুম; চতুর্থ বর্ষের মো. আবুল কালাম আজাদ ও নাফিসা আনজুম অবনী; তৃতীয় বর্ষের মো. ফয়সাল আহমেদ, মো. মাহির আল মুনতাকিম ও রাদ্বীনা খাতুন মুগ্ধ; এবং দ্বিতীয় বর্ষের মোছা. কানিজ সুবর্ণা, আফসানা খান, আল শাহরিয়ার শোভন, তাসফিন আহমেদ শুভ, মুশফিকুর রহমান, নুসরাত জাহান নুসা ও মাহবুবুন্নাহার সারা।
ক্লাবের আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন, প্রতিযোগিতার এই যুগে শিক্ষার্থীদের প্রযুক্তিগত সব বিষয়ে দক্ষতা অর্জন করা আবশ্যক। একজন সফল উদ্যোক্তা বা পেশাজীবী হতে হলে কার্যকর যোগাযোগ দক্ষতা থাকা অত্যন্ত প্রয়োজন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এই ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের আরও দক্ষভাবে গড়ে তুলতে পারবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ আমিরুল ইসলাম বলেন, ‘পড়াশোনার পাশাপাশি ক্লাবের মাধ্যমে বিজনেস প্ল্যান ও প্র্যাকটিক্যাল বিজনেসের খুঁটিনাটি শেখার ওপর গুরুত্ব দিতে হবে। একটি ব্যবসা কেন সফল হলো বা কেন টিকে থাকতে পারল না—তা বিশ্লেষণ করা জরুরি।’
তিনি আরও বলেন, ‘বিজনেস মানে শুধু পণ্য বিক্রি করা নয়; নিজের আইডিয়া বিক্রিও বিজনেসের অন্তর্ভুক্ত। এজন্য সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপডেট থাকতে হবে এবং বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে নিজেকে একজন দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হবে।’
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!