‘দেখ মাগার পেয়ার সে’ সিরিয়াল দিয়ে ইয়ুমনা জাইদি ফিরছেন ।
‘দেখ মাগার পেয়ার সে’ সিরিয়াল দিয়ে ইয়ুমনা জাইদি ফিরছেন ।   ছবি: সংগৃহীত

বছরখানেক পর ‘দেখ মাগার পেয়ার সে’ সিরিয়াল দিয়ে ছোট পর্দায় ফিরছেন জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী ইয়ুমনা জাইদি। রোমান্টিক কমেডি ঘরানার সিরিয়ালটিতে ইয়ুমনার বিপরীত অভিনয় করছেন অভিনেতা হামজা সোহাইল। সিরিয়ালের গল্প লিখেছেন সাইমা আক্রাম চৌধুরী, পরিচালনা করেছেন আলী হাসান ও প্রযোজনা করেছেন মোমিনা দুরাইদ। 

সিরিয়ালের টিজার প্রকাশের পর ইয়ুমনা লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা করছেন নেটিজেনরা। সিরিয়ালটি ১৬ ফেব্রুয়ারি হাম টিভিতে প্রচার শুরু হওয়ার কথা রয়েছে। 

গেল বছর প্রচারিত ‘কার্জ-ই-জান’ সিরিয়ালে শেষবার দেখা গেছে ইয়ুমনাকে। ২০১২ সাল থেকে ছোট পর্দায় কাজ করছেন ইয়ুমনা। এক দশকের ক্যারিয়ারে ‘তেরে বিন’, ‘দিল না উমেদ তো নাহি’, ‘সিনফ-ই-আহান’সহ বেশ কয়েকটি আলোচিত টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি।

গেল বছরের ডিসেম্বরে করাচিতে আয়োজিত ২৪তম লাক্স স্টাইল অ্যাওয়ার্ডসে ইয়ুমনা জাইদির পোশাক আলোচনার জন্ম দেয়। ৩৬ বছর বয়সী ইয়ুমনা সাতটি লাক্স স্টাইল পুরস্কার পেয়েছেন। 

লাহোরে জন্ম নেওয়া ইয়ুমনা অভিনয়ে নাম লেখানোর আগে কিছুদিন রেডিও জকি হিসেবে কাজ করেছেন। ইয়ুমনার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা ১ কোটি ৩ লাখের বেশি । 

এমআর/আরটিএনএন