ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম বরাবরই ফ্যাশন ও স্টাইল সচেতন একজন তারকা হিসেবে পরিচিত। এবার তার সাম্প্রতিক লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকের মতে, তার এই উপস্থিতি বলিউড অভিনেত্রীদের স্টাইলকেও টেক্কা দিয়েছে।
সম্প্রতি টি-শার্ট ও ছোট ডেনিম পরিহিত একটি ছবি ফেসবুকে শেয়ার করেন মিম। ছবি প্রকাশের পরপরই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তা। তার সাহসী ও স্মার্ট লুক দেখে প্রশংসায় ভাসিয়েছেন ভক্ত অনুরাগীসহ অসংখ্য নেটিজেন।
ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘ডেনিম তার কাজটাই করছে।’ ক্যাপশনটির সঙ্গে তার আত্মবিশ্বাসী উপস্থিতি আরও নজর কাড়ে।
অনেকে মিমের এই স্টাইলকে ‘বলিউডি লুক’ হিসেবে উল্লেখ করেছেন। কেউ কেউ আবার তার ব্যক্তিত্ব ও শারীরিক গড়নের প্রশংসা করে মন্তব্য করেছেন, এমন লম্বা ও স্মার্ট অভিনেত্রী খুব একটা দেখা যায় না।
উল্লেখ্য, বিদ্যা সিনহা মিম ২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন অঙ্গনে যাত্রা শুরু করেন। প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের পরিচালনায় ‘আমার আছে জল’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের বিশেষভাবে নজর কাড়েন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!