হলিউডের আলোচিত ও প্রভাবশালী অভিনেতাদের একজন ব্র্যাড পিট। কয়েক দশক ধরে চলচ্চিত্র জগতে নিজের অবস্থান শক্তভাবে ধরে রাখা এই তারকা বর্তমানে প্রায় ৪০০ মিলিয়ন মার্কিন ডলারের সম্পদের মালিক। তবে শুধু অভিনয় নয়, প্রযোজনা ও কৌশলী বিনিয়োগও তার এই আর্থিক সাফল্যের বড় কারণ। এ খবরটি জানায় টাইমস অব ইন্ডিয়া।
১৯৯০ এর দশক থেকে হলিউডে নিয়মিত কাজ করে আসছেন ব্র্যাড পিট। দর্শকপ্রিয়তা ও অভিনয় দক্ষতার পাশাপাশি সময়ের সঙ্গে সঙ্গে তিনি নিজের আর্থিক সিদ্ধান্ত ও ব্যবসায়িক পরিকল্পনাকেও গুরুত্ব দিয়েছেন। এর ফলেই ‘ফিউরি’খ্যাত এই অভিনেতা ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছেন সফল উদ্যোক্তা হিসেবেও।
ক্যারিয়ারের বিভিন্ন পর্যায়ে অসংখ্য ব্যবসাসফল সিনেমায় অভিনয় করেছেন পিট। এসব ছবিতে কাজ করে তিনি মোটা অঙ্কের পারিশ্রমিক পেয়েছেন। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক সময়ে কিছু চলচ্চিত্রে তার পারিশ্রমিক ছিল ৩০ থেকে ৩৫ মিলিয়ন ডলার পর্যন্ত। এর মধ্যে অ্যাপেল টিভির প্রযোজনা ‘এফ১’ ও ‘উলফ্স’ উল্লেখযোগ্য।
অভিনয়ের বাইরে ব্র্যাড পিট প্রতিষ্ঠা করেন প্রযোজনা সংস্থা ‘প্ল্যান বি এন্টারটেইনমেন্ট’। এই প্রতিষ্ঠান থেকে একাধিক সফল ও প্রশংসিত সিনেমা নির্মিত হয়েছে। ২০২২ সালে তিনি কোম্পানিটির ৬০ শতাংশ শেয়ার একটি বড় ফরাসি মিডিয়া গ্রুপের কাছে বিক্রি করেন, যা তার মোট সম্পদ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
রিয়েল এস্টেট ও অন্যান্য বিনিয়োগ খাতেও ব্র্যাড পিটের উপস্থিতি চোখে পড়ার মতো। বিশ্বের বিভিন্ন দেশে তার মালিকানায় রয়েছে একাধিক বিলাসবহুল বাড়ি ও স্থাপনা, যেগুলোর বাজারমূল্য কোটি কোটি ডলার বলে জানা যায়। সব মিলিয়ে অভিনয়, প্রযোজনা এবং দূরদর্শী বিনিয়োগের সমন্বয়েই ব্র্যাড পিট আজ হলিউডের অন্যতম ধনী ও বিচক্ষণ তারকা হিসেবে পরিচিত।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!