মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির কারণে দুবাইয়ে কয়েক দিন আটকে থাকার পর অবশেষে কলকাতায় ফিরেছেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। সঙ্গে ছিলেন তার ছেলে ইউভান। দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সেই সময়টিকে অত্যন্ত ভয়াবহ অভিজ্ঞতা বলে উল্লেখ করেন তিনি।
শুক্রবার বিকেলে কলকাতায় পৌঁছান অভিনেত্রী। দীর্ঘ উৎকণ্ঠার পর স্ত্রী ও সন্তানকে সামনে পেয়ে স্বস্তি প্রকাশ করেন তার স্বামী ও পরিচালক রাজ চক্রবর্তী। বিমানবন্দরে পরিবারের সদস্যদের উচ্ছ্বাসও দেখা যায়। এ সময় ছোট মেয়ে ইয়ালিনি মাকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে শুভশ্রী বলেন, কঠিন ওই সময়টায় সবার ভালোবাসা ও সমর্থন তাকে শক্তি জুগিয়েছে। তিনি জানান, এখনই পুরো অভিজ্ঞতা শেয়ার করার মতো অবস্থায় নেই। তার ভাষায়, পরিস্থিতি ছিল খুবই ভয়ংকর এবং এই মুহূর্তে তিনি মানসিকভাবে বেশ ভেঙে পড়েছেন।
জানা গেছে, ছেলে ইউভানের স্কুল পরীক্ষা শেষ হওয়ায় কয়েক দিনের জন্য দুবাইয়ে ঘুরতে গিয়েছিলেন অভিনেত্রী। মূলত ছেলের ইচ্ছাতেই সফরটি পরিকল্পনা করা হয়েছিল। তবে ভ্রমণের মাঝেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা তৈরি হওয়ায় ফ্লাইট চলাচলে সমস্যা দেখা দেয় এবং তারা কয়েক দিন সেখানে আটকে পড়েন।
অভিনেত্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানান, তারা যে হোটেলে অবস্থান করছিলেন তার আশপাশের এলাকাতেও বিস্ফোরণের খবর পাওয়া যায়। যদিও শুভশ্রী ও তার ছেলে নিরাপদেই ছিলেন, তবু দেশে না ফেরা পর্যন্ত দুই পরিবারই দুশ্চিন্তায় ছিলেন।
এদিকে রাজ চক্রবর্তী জানান, পরিস্থিতি স্বাভাবিক করতে তিনি বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেন। প্রথমে ৫ মার্চ তাদের ফেরার কথা থাকলেও সেটি সম্ভব হয়নি। পরে মুম্বাই হয়ে শুক্রবার কলকাতায় ফিরতে সক্ষম হন শুভশ্রী ও ইউভান।
একই সঙ্গে দুবাইয়ে এখনও যেসব মানুষ আটকে আছেন, তারাও যেন দ্রুত নিরাপদে নিজ নিজ দেশে ফিরতে পারেন এমন কামনাও জানিয়েছেন তিনি।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!