বলিউড অভিনেত্রী নীনা গুপ্তাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া কয়েকটি ছবি দেখে অনেকে দাবি করছেন, ৬৬ বছর বয়সে নাকি তিনি মা হতে চলেছেন। যদিও এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।
বলিউডে নীনা গুপ্তা এমন একজন অভিনেত্রী, যিনি সমাজের নানা সমালোচনা ও বাধা উপেক্ষা করে একাই মেয়েকে বড় করেছেন। তার মেয়ে মাসাবা গুপ্তার জন্মের সময় তাকে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়তে হয়েছিল।
সময়ের সঙ্গে সেই সব বিতর্ক এখন অনেকটাই অতীত। মাসাবা বর্তমানে নিজের পরিবার ও কাজ নিয়ে ব্যস্ত। তার নিজেরও সন্তান রয়েছে। অন্যদিকে নীনা গুপ্তা ৪৯ বছর বয়সে ব্যবসায়ী বিবেক মেহরাকে বিয়ে করেন।
সম্প্রতি হায়দরাবাদে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার বিয়ের সংবর্ধনা অনুষ্ঠানে স্বামীর সঙ্গে উপস্থিত ছিলেন নীনা গুপ্তা। সাদা রঙের সিল্ক শাড়ি ও হল্টারনেক ব্লাউজে তাকে দেখা যায় সেখানে।
অনুষ্ঠানের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পরই শুরু হয় জল্পনা। অনেকেই ছবিতে অভিনেত্রীর পেট কিছুটা স্ফীত মনে হয়েছে বলে দাবি করেন।
এরপর থেকেই নেটদুনিয়ায় প্রশ্ন উঠতে শুরু করে ৬৬ বছর বয়সে কি সত্যিই মা হতে চলেছেন নীনা গুপ্তা? এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা প্রতিক্রিয়াও দেখা গেছে। কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ মন্তব্য করেছেন এটি সম্পূর্ণ ব্যক্তিগত বিষয়।
তবে পুরো বিষয়টি নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানাননি নীনা গুপ্তা। ফলে আপাতত বিষয়টি ঘিরে জল্পনাই চলছে সামাজিক মাধ্যমে।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!