‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গানের কারণে নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন।
‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ গানের কারণে নোরা ফাতেহিকে সময় বেঁধে দিল জাতীয় নারী কমিশন।   ছবি: সংগৃহীত

দক্ষিণ ভারতের বড় বাজেটের অ্যাকশন ছবি ‘কেডি: দ্য ডেভিল’–এর নতুন গান ‘সরকে চুনর তেরি সরকে’ প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। গানে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফাতেহি। তবে মুক্তির পর দর্শকরা গানটির ভাষা ও নাচকে ‘অশালীন’ ও ‘যৌন ইঙ্গিতপূর্ণ’ হিসেবে সমালোচনা করেন। অভিযোগ ওঠে, গানটি ও নাচ প্রেক্ষাপটে নারীর মর্যাদা ক্ষুণ্ণ করছে। এতে গানটি ইউটিউব থেকে সরিয়ে নেওয়া হয়।

ঘটনার পর ভারতের জাতীয় নারী কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে মামলার উদ্যোগ নেয়। সোমবারের শুনানিতে ছবির পরিচালক প্রেম, গীতিকার রাকিব আলম এবং প্রযোজনা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকলেও, নোরা ফাতেহি নিজে উপস্থিত ছিলেন না। নোরার পক্ষ থেকে আইনজীবী থাকলেও কমিশন তা গ্রহণযোগ্য মনে করেনি। অভিনেত্রীকে ২৭ এপ্রিল পর্যন্ত সশরীর হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, সঞ্জয় দত্তকেও ৮ এপ্রিল কমিশনের সামনে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শুনানিতে চেয়ারপারসন বলেন, “সৃজনশীলতার নামে নারীর মর্যাদার সঙ্গে আপস একেবারেই করা যাবে না।” নির্মাতারা দাবি করেন, তারা গানের গভীর অর্থ বুঝতে পারেননি, কিন্তু কমিশন তা খারিজ করেছে।

পরবর্তীতে নির্মাতারা লিখিত ক্ষমা চেয়ে স্বীকার করেছেন যে গানটি সমাজে নেতিবাচক প্রভাব ফেলেছে। তারা প্রতিশ্রুতি দিয়েছেন, আগামী তিন মাসের মধ্যে নারীর ক্ষমতায়নের উদ্যোগ গ্রহণ করে তার রিপোর্ট কমিশনে জমা দেবেন।

এই ঘটনার সূত্রে সোশ্যাল মিডিয়ায় নারী অধিকার এবং সৃজনশীলতার সীমানা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস