দেশের স্বর্ণ বাজারে বড় ধরনের দরপতন হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) শুক্রবার (৩০ জানুয়ারি) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইস অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের এক সভায় নতুন দাম নির্ধারণ করে। এই সিদ্ধান্তের ফলে প্রতি ভরিতে স্বর্ণের দাম ১৪ হাজার ৬৩৯ টাকা কমেছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২৩ হাজার ২৬৫ টাকা। দেশের প্রচলিত পরিমাপ অনুযায়ী, এটি প্রতি ভরিতে ২ লাখ ৭১ হাজার ৩৭৯ টাকায় বিক্রি হবে।
এছাড়া ২১ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের প্রতি গ্রামের দাম নির্ধারণ করা হয়েছে ২২ হাজার ২০৫ টাকা, যা ভরিপ্রতি ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট স্বর্ণের বর্তমান গ্রামপ্রতি মূল্য নির্ধারিত হয়েছে ১৯ হাজার ৩৫ টাকা, ফলে ভরিপ্রতি দাম দাঁড়াবে ২ লাখ ২২ হাজার ২৫ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি গ্রামের দাম ধরা হয়েছে ১৫ হাজার ৬৭৫ টাকা, যার ভরিপ্রতি বাজারমূল্য হবে ১ লাখ ৮২ হাজার ৮৩২ টাকা।
এর আগে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বাজুস স্বর্ণের দাম বৃদ্ধি করেছিল। সে সময় প্রতি ভরিতে দাম ১৬ হাজার ২১৩ টাকা বৃদ্ধি পেয়েছিল।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নতুন দাম কার্যকর থাকবে। তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!