দেশের বাজারে স্বর্ণের দামে আবারও বড় ধরনের উল্লম্ফন ঘটিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। দাম কমানোর ঘোষণার ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ভরিতে এক লাফে ৪ হাজার ৮২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা।
শনিবার (৩১ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে বাজুসের পাঠানো এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন এই মূল্য আগামীকাল রোববার (১ ফেব্রুয়ারি) থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হবে।
এর আগে একই দিন সকালে টানা দ্বিতীয় দফায় দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছিল বাজুস। সে সময় ভরিতে ১৫ হাজার ৭৬২ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই সিদ্ধান্ত পাল্টে আবারও দাম বাড়ানো হলো, যা স্বর্ণবাজারে অস্থিরতা আরও বাড়িয়েছে।
বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম দাঁড়াবে ২ লাখ ৫৯ হাজার ৬৯৯ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৭ হাজার ৯১৮ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ২ লাখ ১২ হাজার ৫১৮ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৩ হাজার ৯১০ টাকা।
হঠাৎ করে স্বর্ণের এমন দফায় দফায় দাম পরিবর্তনে ক্রেতা ও ব্যবসায়ীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। অনেক ক্রেতাই দাম স্থিতিশীল না হওয়ায় কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।
চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশের বাজারে মোট ১৯ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ১৪ বারই দাম বাড়ানো হয়েছে, আর দাম কমানো হয়েছে মাত্র ৫ বার। অর্থাৎ চলতি বছরেও স্বর্ণের বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতাই বেশি লক্ষ্য করা যাচ্ছে।
অন্যদিকে গত বছর দেশে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল মোট ৯৩ বার। এর মধ্যে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। আর দাম কমানো হয়েছিল ২৯ বার। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা, ডলার সংকট এবং স্থানীয় বাজারের চাহিদা—সব মিলিয়েই দেশের স্বর্ণবাজারে এমন ঘন ঘন মূল্য সমন্বয় হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!