আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) ও ইন্টারনেট ব্যাংকিং সেবায় সাময়িক বিধিনিষেধ আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। রোববার (৮ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত সিদ্ধান্ত জানানো হয়।
কেন্দ্রীয় ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ রোববার (৮ ফেব্রুয়ারি) রাত ১২টা থেকে আগামী ১২ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এমএফএসে ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনে প্রতিবার সর্বোচ্চ এক হাজার টাকা পাঠানো যাবে। দিনে সর্বোচ্চ ১০ বার লেনদেন করা যাবে, যার মোট সীমা হবে ১০ হাজার টাকা।
এ সময়ে বিকাশ, রকেট ও নগদের মতো এমএফএস সেবায় পিটুপি লেনদেন সীমিত থাকবে। তবে মার্চেন্ট পেমেন্ট ও ইউটিলিটি বিল পরিশোধসহ নিয়মিত সেবায় কোনো পরিবর্তন থাকছে না।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে এমএফএস এবং ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশের আওতাধীন আইবিএফটির মাধ্যমে ব্যক্তি থেকে ব্যক্তি লেনদেনের অপব্যবহার রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে ইন্টারনেট ব্যাংকিং ও বিভিন্ন ব্যাংকের অ্যাপ ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সেবা পুরোপুরি বন্ধ থাকবে।
এ ছাড়া উল্লিখিত সময়সীমায় লেনদেনের বাইরে এমএফএস প্রতিষ্ঠানগুলোর অন্যান্য সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে। নির্বাচন উপলক্ষে এমএফএস–সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও নিষ্পত্তির জন্য প্রতিটি এমএফএস প্রতিষ্ঠানকে নিজস্ব জরুরি রেসপন্স সেল গঠনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সময়ে সব ধরনের লেনদেন সার্বক্ষণিক নিবিড় পর্যবেক্ষণের আওতায় রাখতে হবে। সন্দেহজনক বা অস্বাভাবিক লেনদেন শনাক্ত হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট থানায় জানাতে হবে। পাশাপাশি এমএফএস প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোকে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা দিতে বলা হয়েছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!