ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনার অনুমোদন দিয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশটির ইতিহাসের অন্যতম বড় এই সমরাস্ত্র কেনার অনুমোদন দেওয়া হয়।
সব মিলিয়ে ৩ লাখ ৬০ হাজার কোটি রুপির (৩ হাজার ৯৭০ কোটি ডলার) বিশাল এক প্রতিরক্ষা ব্যয় প্যাকেজ অনুমোদন করে নয়াদিল্লি। এর আওতায় সশস্ত্র বাহিনীর তিন শাখার জন্যই একাধিক সামরিক সরঞ্জাম কেনার পরিকল্পনা রয়েছে।
প্রতিরক্ষা মন্ত্রণালয় ঠিক কয়টি বিমান কেনা হচ্ছে, তা নির্দিষ্ট করে জানা যায়নি। ভারতের শীর্ষ সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ফ্রান্স থেকে ১১৪টি রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তাবে সায় দিয়েছে ভারতের ডিফেন্স অ্যাকুইজিশন কাউন্সিল (ডিএসি)।
এর মধ্যে ১৮টি সরাসরি ফরাসি নির্মাতা প্রতিষ্ঠান দাসো এভিয়েশনের কাছ থেকে আসবে। বাকি ৯৬টি তৈরি হবে ভারতের মাটিতেই।
এই বিশাল প্যাকেজের তালিকায় নৌবাহিনীর জন্য বোয়িং পি৮আই পোসেইডন নজরদারি বিমান ও স্থলবাহিনীর জন্য অ্যান্টি-ট্যাংক মাইন রয়েছে। এ ছাড়া সোভিয়েত আমলের টি-৭২ ট্যাংক ও বিএমপি-২ সাজোয়া যানগুলোকে আধুনিকায়নের উদ্যোগও এই প্যাকেজের অন্তর্ভুক্ত রয়েছে।
২০২৪ সালের একটি সংসদীয় প্রতিবেদন অনুযায়ী, ভারতের বিমানবাহিনীর জন্য কমপক্ষে ৪২টি স্কোয়াড্রন প্রয়োজন হলেও বর্তমানে তাদের হাতে আছে মাত্র ২৯টি।
গেল বছরের সেপ্টেম্বরে স্নায়ুযুদ্ধকালীন মিগ-২১ যুদ্ধবিমানের দুটি স্কোয়াড্রন অবসরে পাঠায় ভারত। আগামী বছরগুলোতে আরও কিছু বিমান অবসরে যাবে।
২০২৫ সালের এপ্রিলে নৌবাহিনীর জন্য ২৬টি রাফাল-মেরিন যুদ্ধবিমান কেনার আদেশ দিয়েছিল ভারত। দাসো জানায়, ফ্রান্সের বাইরে ভারতই প্রথম দেশ যারা এই বিশেষ সংস্করণটি ব্যবহার করতে যাচ্ছে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!