ইরান যুদ্ধ
মধ্যপ্রাচ্যের মার্কিন নাগরিকদের দেশ ছাড়ার আহ্বান।   ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ থেকে অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছেন।

এই দেশগুলোর মধ্যে রয়েছে– বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন যে “গুরুতর ঝুঁকির” কারণে পররাষ্ট্র দফতর আমেরিকান নাগরিকদেরকে “যত দ্রুত সম্ভব, বর্তমানে যে পরিবহনব্যবস্থা রয়েছে তা ব্যবহার করে” এই ১৪টি দেশ থেকে বেরিয়ে যেতে বলছেন।