আজ শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা।
আজ শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা।   ছবি: সংগৃহীত

আজ শুরু হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা। চলবে ৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত। প্রতি জেলায় এ মৌখিক পরীক্ষার জন্য আলাদা আলাদা সময়সূচি প্রকাশ করা হয়েছে। ১০ নম্বরের এই মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র বিষয়ক নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা প্রকাশ করেছে । জেলা পর্যায়ে অনুষ্ঠিতব্য এই ভাইভা পরীক্ষায় অংশ নিতে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এ পরীক্ষার অংশ নিতে প্রয়োজনীয় কাগজপত্র—

*অনলাইনে আবেদনের আপলোড করা ছবি;
*আবেদনের কপি;
*সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা পৌরসভার মেয়র বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ,
*জাতীয় পরিচয়পত্র, লিখিত পরীক্ষার প্রবেশপত্র;
*মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী প্রার্থীর ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার গেজেট ও মুক্তিযোদ্ধার সাথে সম্পর্ক সনদের সত্যায়িত কপি;
*শারীরিক প্রতিবন্ধী (সুবর্ণ নাগরিক কার্ডধারী) ও তৃতীয় লিঙ্গের প্রার্থীর ক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক প্রদত্ত সনদ;
*ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সিটি কর্পোরেশন এলাকা হলে জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিচিতি বিষয়ক সনদ;
*শিক্ষাগত যোগ্যতার সনদসহ প্রয়োজনীয় সকল কাগজপত্র ন্যূনতম ৯ম গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে।
*২৭ জানুয়ারির মধ্যে নিজ জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র সংগ্রহ করতে হবে; মৌখিক পরীক্ষার তারিখ ও সময় সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।

এমআর/আরটিএনএন