সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর এখন সারা দেশের ৬৯ হাজার ২৬৫ জন পরীক্ষার্থী চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করছেন । ৩ ফেব্রুয়ারি জেলাপর্যায়ে এই পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) মৌখিক পরীক্ষার নম্বর যাচাই-বাছাই ও কারিগরি কার্যক্রম পরিচালনা করছে।
অধিদপ্তর সূত্রে জানা গেছে, কারিগরি প্রক্রিয়া শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে। বর্তমানে অধিদপ্তর কারিগরি ত্রুটিমুক্ত একটি নির্ভুল মেধা তালিকা প্রণয়নের কাজ চালিয়ে যাচ্ছে।
তবে রেকর্ড গতির এই নিয়োগ প্রক্রিয়াকে ঘিরে শুরু থেকেই ডিজিটাল জালিয়াতির যে অভিযোগ ছিল, মৌখিক পরীক্ষার সময় দেশের বিভিন্ন স্থানে তার সত্যতা মিলেছে।
নিয়োগ পরীক্ষা ঘিরে জালিয়াতির প্রমাণ মিলেছে দিনাজপুরে, যেখানে ভাইভা বোর্ডে সাধারণ প্রশ্নের উত্তর দিতে ব্যর্থ হয়ে ১১ জন প্রার্থী আটক হন। ১ ফেব্রুয়ারি জেলা প্রশাসকের কার্যালয়ে মৌখিক পরীক্ষা দিতে এলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাবিবুল হাসানের জেরার মুখে তারা জালিয়াতির কথা স্বীকার করেন।
আটককৃতদের একজন জানান , ১০ লাখ টাকার চুক্তিতে তার হয়ে অন্য একজন লিখিত পরীক্ষা দিয়েছিলেন। একইভাবে ডিভাইস ব্যবহারের দায়ে আটক হন মানস চন্দ্র রায়সহ আরও ১০ জন। জেলা প্রশাসন জানিয়েছে, সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদে ১১ জনই অপরাধ স্বীকার করেছেন এবং এই চক্রের সঙ্গে শিক্ষা অফিসের কর্মচারী ও শিক্ষকদের জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে।
বর্তমানে সারা দেশে ৬৫ হাজার ৬২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট চলছে, যা নিরসনে জরুরি ভিত্তিতে এই নিয়োগ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এবার ১৪ হাজার ৩৮৫টি পদের বিপরীতে রেকর্ডসংখ্যক পরীক্ষার্থী লড়াই করছেন।
অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান যে, শুধু সহকারী শিক্ষকই নয়, বর্তমানে ৩২ হাজার প্রধান শিক্ষকের পদও শূন্য রয়েছে। তিনি আরও জানান যে, সরকারের সর্বোচ্চ মহলের নির্দেশনায় অত্যন্ত দ্রুততার সঙ্গে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে এবং এখানে অধিদপ্তরের ব্যক্তিগত কোনো অভিসন্ধি নেই।
৯ জানুয়ারি অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৮ লাখ ৩০ হাজার ৮৮ জন প্রার্থী অংশগ্রহণ করেছিলেন । মাত্র ১২ দিনের মধ্যে গেল ২১ জানুয়ারি এর ফলাফল প্রকাশ করা হয়।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!