দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছে ৫৩ হাজারের বেশি আবেদন।
দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পড়েছে ৫৩ হাজারের বেশি আবেদন।   ছবি: সংগৃহীত

দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে তথ্যটি জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম

চেয়ারম্যান জানান, আগামী ১৮ এপ্রিল এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধান ও সহকারী প্রধান পদে ১১ হাজার ১৫১টি পদে আবেদন জমা পড়েছে। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের আওতাধীন প্রতিষ্ঠান থেকে ৭ হাজার ৯০৮টি, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ১১২টি এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ১৩১টি আবেদন এসেছে।

গত ২৫ মার্চ ‘৮ম এনটিআরসিএ নিয়োগ পরীক্ষা-২০২৬ (সংশোধিত)’ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। আবেদনকারীর মধ্যে ৪৭ হাজার ৩৫১ জন পুরুষ এবং ৫ হাজার ৭১৮ জন মহিলা। চেয়ারম্যান জানান, পরীক্ষা গ্রহণের পরবর্তী প্রক্রিয়া সক্রিয়ভাবে চলমান রয়েছে।

তিনি আরও জানান, দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক স্বল্পতা রোধে প্রতিবছর দুটি করে নিয়োগ পরীক্ষা সম্পন্ন করা হবে।