রমজান মাসে দৈনন্দিন রুটিনে পরিবর্তন আসে। সেহরি, ইফতার এবং নামাজের কারণে ঘুমের সময় কমে বা অনিয়মিত হয়ে যায়। অনেকেই মনে করেন, কয়েক ঘণ্টা কম ঘুমের কোনো বড় প্রভাব হয় না। কিন্তু ত্বক ঠিক যেন তা মানতে চায় না।
কিছুদিন কম ঘুম হলে চোখের নিচে কালচে দাগ, মুখ ফ্যাকাশে বা অকারণ লালচে ভাব দেখা দিতে পারে। এসব ছোট ছোট পরিবর্তন ঈদের সকালে ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতা কমিয়ে দেয়।
ঘুম ও ত্বকের সম্পর্ক
গভীর ঘুমের সময় শরীরের ভিতরে পুনরুদ্ধার প্রক্রিয়া শুরু হয়। রক্ত চলাচল বাড়ে, কোলাজেন তৈরি হয় এবং ত্বকের কোষ দ্রুত পুনর্গঠিত হয়। সহজভাবে বললে, এটি ত্বকের “রিফ্রেশ টাইম।”
বিন্দিয়া এক্সক্লুসিভ বিউটি কেয়ার-এর রূপ-বিশারদ শারমিন কচি বলেন, “ঘুম কম হলে শরীরের স্বাভাবিক ছন্দ ও স্নায়ুতন্ত্রের পুনর্গঠন ব্যাহত হয়। ফলে ত্বক নিজেকে ঠিকমতো মেরামত করতে পারে না। এছাড়া মানসিক চাপের হরমোন বেড়ে গেলে ত্বকের স্বাস্থ্যও খারাপ প্রভাবের সম্মুখীন হয়।”
ত্বকের সুরক্ষা স্তর দুর্বল হয়
ত্বকের একটি প্রাকৃতিক সুরক্ষা স্তর থাকে যা ধুলোবালি, জীবাণু ও অন্যান্য ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে। ঘুমের অভাবে এটি দুর্বল হয়ে যায়। ত্বক শুষ্ক, খসখসে হয়ে যায় এবং সহজে চুলকানি বা জ্বালা অনুভব হয়।
পরিবেশের সামান্য পরিবর্তনেও ত্বক প্রতিক্রিয়া দেখায়। ফলে ঈদের সকালে ব্রণ, ত্বক ফাটা বা রঙের অমসৃণতা দেখা দিতে পারে।
ব্রণ ও প্রদাহের ঝুঁকি
ঘুম কম হলে শরীরের হরমোন ভারসাম্য নষ্ট হয়। মানসিক চাপের হরমোন বেড়ে গেলে ত্বকে অতিরিক্ত তেল তৈরি হয়, যা ব্রণ হওয়ার সম্ভাবনা বাড়ায়। এছাড়া শরীরে প্রদাহ বৃদ্ধি পায়, ত্বক লালচে ও সংবেদনশীল হয়ে ওঠে এবং ছোট সমস্যা দ্রুত বড় আকার ধারণ করতে পারে।
চোখের নিচে দাগ ও নিস্তেজ ত্বক
এক রাত ঠিকমতো না ঘুমালে যেমন ক্লান্ত লাগে, তেমনি ত্বকও তার ছাপ দেখায়। রক্ত চলাচল কমে গিয়ে মুখ ফ্যাকাশে দেখায়, চোখের নিচে কালচে দাগ ও ফোলা ভাব দেখা দেয়। পুরো মাস ধরে কম ঘুমের প্রভাব ত্বকে আরও সুস্পষ্টভাবে প্রকাশ পায়।
রোজার সময় ত্বক রক্ষার পরামর্শ
• দিনের মধ্যে ছোট ন্যাপক সময়ে ঘুম নেওয়ার চেষ্টা করুন।
• রাতে অন্তত কয়েক ঘণ্টা গভীর ঘুম নিশ্চিত করুন।
• সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি পান করুন এবং পুষ্টিকর খাবার খেয়ে ত্বকের আর্দ্রতা বজায় রাখুন।
• ত্বক নিয়মিত পরিষ্কার রাখুন এবং যত্ন নিন।
ঈদে উজ্জ্বল ও স্বাস্থ্যকর ত্বকের জন্য রমজানে ঘুম ও যত্নের ওপর নজর দিন।
সিমু/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!