জ্বালানি উপদেষ্টা
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।   ছবি: সংগৃহীত

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা মিলিতভাবে কারসাজি করে এলপিজি গ্যাসের দাম বাড়িয়েছে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘যারা আশা করেছিল দাম বাড়বে, তারা সুযোগ নিচ্ছে। এ জন্য আমরা কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দিয়েছি, প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনা করতে।’

উপদেষ্টা আরও বলেন, ‘গতকাল আইনশৃঙ্খলা কমিটির সভায় আলোচনার পর স্পষ্ট হয়, দামের অস্বাভাবিক বৃদ্ধি কোনো স্বাভাবিক কারণ নেই; এটি একটি পরিকল্পিত কারসাজি।’

তিনি বলেন, ‘খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা মিলে এই বেড়েছে। জেলা প্রশাসন ও পুলিশ বিষয়টি তদারকি করবে।’

এমকে/আরটিএনএন