সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় রাজধানীর উত্তরা, উত্তরখান ও দক্ষিনখান এলাকায় বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
বার্তায় বলা হয়, উত্তরা টঙ্গী ব্রিজের কাছে শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চ চাপে গ্যাস লিকেজ হওয়ায় উত্তরার বিতরণ মেইন ১২ ইঞ্চি ব্যাসের লাইন শাটডাউন করায় সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখান ও সন্নিহিত এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।
গেল ১০ জানুয়ারি মিরপুর রোডে গ্যাসের ভালভ ফাটে। ৯ জানুয়ারী নোঙরের আঘাতে তুরাগ নদীর নিচে স্থাপিত গ্যাস পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ার পর মেরামতকালে পাইপে পানি ঢুকে পড়ায় রাজধানীতে গ্যাসের সংকট আরও তীব্র হয়।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, আমিনবাজার এলাকায় তুরাগ নদীর তলদেশে স্থাপিত একটি বিতরণ গ্যাস পাইপলাইন মালবাহী ট্রলারের নোঙরের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। এরপর বুধবার থেকে গ্যাসের চাপ কমিয়ে মেরামতকাজ শুরু করা হয়। তবে মেরামতের সময় পাইপলাইনে পানি ঢুকে পড়ায় সংকট আরও বেড়ে যায়।
কয়েকদিন ধরে ঢাকাতে গ্যাসের স্বল্পচাপ রয়েছে। এতে নগরবাসী চরম ভোগান্তি পোহাচ্ছেন । বাজারে সিলিন্ডার গ্যাসেরও সংকট চলছে। আমদানি কম হওয়ায় ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে বাজারে কমে গেছে এলপিজির সরবরাহ। মানুষ দোকানে গ্যাস সিলিন্ডার পাচ্ছে না। ১২ কেজির এক সিলিন্ডার গ্যাস অনেককে কিনতে হচ্ছে দ্বিগুণ দামে।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!