এবারের নির্বাচনে ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। নির্বাচনের জন্য যথেষ্ট সহায়ক পরিবেশ রয়েছে বলেও জানান তিনি।
শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জাতিকে ভালো একটি নির্বাচন দেয়ার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। সে ধরনের মানসিকতা তাদের মাঝে রয়েছে। এবার আইন-শৃঙ্খলা পরিস্থিতিও তুলনামূলক ভালো রয়েছে।
ইসি মাছউদ বলেন, নির্বাচন কমিশনের ওপর কোনো চাপ নেই। নির্বাচনের প্রতিকূলে যায় এমন সব মুভমেন্ট বিরোধী আমরা। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিশ্চিতে জনগণকে তাদের সচেতন থাকতে হবে।
দেশের রাজনৈতিক পরিবেশ ও ভোটের সংস্কৃতিতে বড় ধরনের পরিবর্তন এসেছে জানিয়ে তিনি আরও বলেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের কথামত বড় দুই দলের নেতারা তাদের পোস্টার অপসারণ এবং সফর বাতিল করেছে।
নেতাদের একে অপরের বিরুদ্ধে বলা কথাকে ভোটযুদ্ধের অংশ এবং রাজনৈতিক কৌশল হিসেবে উল্লেখ করে তিনি বলেন, আমরা দেশের সকল প্রকার সহিংসতা ও হত্যার নিন্দা জানাই। এ সময় তিনি শরীফ ওসমান হাদীর হত্যাকারীকে আইনের হাতে সোপর্দ করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
সভায় জেলা আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম, নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সদস্য, রংপুর জেলার ৬টি সংসদীয় আসনের দায়িত্বরত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ অংশ নেন।
এ সময় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল আহসান, রংপুর জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন, মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার তোফায়েল হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!