নির্বাচন
পাশা’কে পর্যবেক্ষক কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে।   ছবি: সংগৃহীত

ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্টকে (পাশা) ১০ হাজারের বেশি পর্যবেক্ষককে নির্বাচন কমিশন (ইসি) ভোট দেখার অনুমোদন দিলেও সমালোচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে সংস্থাটি।

তবে সেই অনুমোদন বাতিলের পরও ইসির জনসংযোগ শাখা (পিআর) সংস্থাটিকে পুনরায় পর্যবেক্ষক কার্ড দিতে রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছে।

রবিবার (৮ ফেব্রুয়ারি) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল মল্লিক স্বাক্ষরে এ নির্দেশনা দেওয়অ হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

এই নির্বাচনে নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা, ২০২৫ মেনে নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮১টি পর্যবেক্ষক সংস্থার কেন্দ্রীয়ভাবে ৭ হাজার ৯৯৭ সংখ্যক এবং স্থানীয়ভাবে সংসদীয় আসন ভিত্তিক ৪৭ হাজার ৪৫৭ সংখ্যকসহ সর্বমোট ৫৫ হাজার ৪৫৪ সংখ্যক পর্যবেক্ষককে নির্বাচন পর্যবেক্ষণের জন্য অনুমতি প্রদান করা হয়েছে।

পর্যবেক্ষক পরিচয়পত্র ও গাড়ির স্টিকার ইস্যুর ক্ষেত্রে মাননীয় কমিশন কিছু নির্দেশনা দেন। ওই নিয়ম অনুসরণ করে স্থগিত সংস্থাকে পর্যবেক্ষনের জন্য কার্ড ইস্যু করতে রিটার্নিং কর্মকর্তাদের রোববার নির্দেশনা পাঠাল ইসি।

উল্লেখ্য, সম্প্রতি পিপলস এসোসিয়েশন ফর সোস্যাল এডভান্সমেন্ট (পাশা) একটি প্রতিষ্ঠানের ৪৩০ জন কেন্দ্রীয় এবং ১০ হাজার ১২৯ জন পর্যবেক্ষকদের অনুমিতে দেওয়া হয়েছিল। মোট ছিল ৫৫ হাজার ৪৫৪ সংখ্যক পর্যবেক্ষক।