নির্বাচন
নির্বাচন কমিশন (ইসি)।   ছবি সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হওয়ায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। একইসঙ্গে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় আগামীকাল সারা দেশে বিশেষ দোয়ার অনুরোধ জানিয়েছে ইসি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ইসির জনসংযোগ শাখার পরিচালক মো রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর করতে সার্বিক সহযোগিতা প্রদান করায় বাংলাদেশ নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।