গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ‘হ্যাঁ’ ভোটের চেয়ে  ‘না’ ভোট পড়েছে  বেশি।
গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ‘হ্যাঁ’ ভোটের চেয়ে  ‘না’ ভোট পড়েছে  বেশি।   ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে ‘হ্যাঁ’ ভোটের চেয়ে  ‘না’ ভোট পড়েছে  বেশি।  ১০৮টি কেন্দ্রে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৩২ হাজার ৫৯০টি এবং ‘না’ ভোট পড়েছে ৯২ হাজার ৯০৭টি, যা ‘হ্যাঁ’ ভোটের প্রায় তিন গুণ। 

এ আসনে বেসরকারিভাবে ধানের শীষ প্রতীকের প্রার্থী এস এম জিলানী ২৬ হাজার ২৯৯ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ১০৮টি কেন্দ্রে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ৬০ হাজার ১৬৬ ভোট। তাঁর নিকটতম স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের প্রার্থী গোবিন্দ প্রামাণিক পেয়েছেন ৩৩ হাজার ৮৬৭ ভোট।

এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১০৮টি।  প্রতিদ্বন্দ্বিতা করেন ৮ জন প্রার্থী। মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৪০৫ জন, নারী ভোটার ১ লাখ ৫০ হাজার ৩৭৮ জন এবং হিজড়া ভোটার ১ জন। 

এবারের নির্বাচনে তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হলেন। আওয়ামী লীগ অধ্যুষিত এ জেলায় এবারই প্রথম তিন আসনেই  জয় পেল বিএনপি। এর আগে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনে গোপালগঞ্জ-১ আসন থেকে  বিএনপির প্রার্থী এফ. ই. শরফুজ্জামান জাহাঙ্গীর বিজয়ী হন।

এমআর/আরটিএনএন