কুয়েট
খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মাকসুদ হেলালী।   ছবি: সংগৃহীত

খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. মাকসুদ হেলালীর বাসায় জোর করে প্রবেশের চেষ্টা করেছে একদল কর্মচারী। তারা বিএনপিপন্থী কর্মচারী হিসেবে পরিচিত। এসময় কিছু ছাত্রও উপস্থিত ছিলেন। তারা বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে ভিসিকে অবাঞ্ছিতও ঘোষণা করে।

কুয়েট ভিসির সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আরটিএনএনকে বলেন, একদল লোক অনুমতি না নিয়েই জোরপূর্বক তার বাসায় প্রবেশের চেষ্টা করেছে।

প্রসঙ্গত, সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছে। দুই-এক দিনের মধ্যেই নতুন সরকার দায়িত্ব নিবে। এই পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে নিয়োগ পাওয়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিরা চাপে রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এরই মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।