ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ইউনাস গাহর স্তোরে।
রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ অভিনন্দন জানান।
পোস্টে নরওয়ের প্রধানমন্ত্রী বলেন, ঐতিহাসিক এই নির্বাচনে জয়লাভের জন্য তারেক রহমানকে অভিনন্দন। তিনি জানান, আন্তর্জাতিক আইন, গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি সম্মান জোরদার করার পাশাপাশি বাংলাদেশ ও নরওয়ের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সহযোগিতা আরও শক্তিশালী করতে তার দেশ আগ্রহী।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৭টি আসনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২০৯টিতে জয়লাভ করেছে। স্থগিত থাকা দুটি আসনেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। বিএনপির শরিক দলগুলো পেয়েছে তিনটি আসন।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। জামায়াতের নেতৃত্বাধীন ১১-দলীয় নির্বাচনী জোটের অন্যান্য শরিকরা পেয়েছে আরও ৯টি আসন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!