এনসিপি এই এক বছরে রাজনৈতিক অঙ্গনে অনেক দূর এগিয়েছে। নির্বাচনি সমঝোতা এবং জোটের মাধ্যমে তারা জাতীয় সংসদে ছয়টি আসন অর্জন করেছে। ভবিষ্যতে এই সংখ্যা আরও বাড়তে পারে এবং একদিন হয়তো তারা রাষ্ট্রীয় ক্ষমতায়ও আসবে। সবকিছু ওভারনাইট হয় না, সময় লাগে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) ধানমন্ডির আবাহনী মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে। আলোচনাসভা ও ইফতার মাহফিলে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়ে দলের ভবিষ্যৎ নিয়ে এমন আশাবাদ ব্যক্ত করেন। সভার শুরুতেই এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্বরাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের উষ্ণ অভ্যর্থনা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এনসিপি রাজনৈতিক দল হিসেবে যেদিন থেকে শুরু হয়েছে, তখন থেকেই আমি আশাবাদী হয়েছি। এই দল তরুণদের অংশগ্রহণকে আরও মর্যাদা দেবে, উৎসাহিত করবে এবং রাজনীতিকে নতুন গতি দেবে। দেশের যুব সমাজের চাহিদাকে বোঝার মাধ্যমে তারা দেশের উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যাবে।
স্বরাষ্ট্রমন্ত্রী দেশের রাজনৈতিক উত্থান-পতনকে মেনে চলার গুরুত্বও তুলে ধরে বলেন, রাজনীতিতে উত্থান-পতন স্বাভাবিক। যারা এটি মানতে পারেননি, তারা টিকে থাকতে পারেনি। সত্যিকারের রাজনীতি মানুষের চাহিদাকে লালন করে এবং জনগণকে রাজনৈতিক অংশগ্রহণের জন্য উৎসাহিত করে। এনসিপি সেটি করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও সুসংহত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দ্বন্দ্ব ও বিতর্ক থাকবে, তবে জাতীয় স্বার্থে সবাই এক থাকতে হবে। জাতীয় সংসদকে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এনসিপি জনগণের চাহিদা এবং দেশের জনমানুষের আকাঙ্ক্ষাকে যথাযথভাবে প্রতিফলিত করবে। নির্বাচনি ইশতেহারের মাধ্যমে তারা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সেবা দিতে এবং দেশের জাতীয় স্বার্থে সক্রিয় ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!