বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মহিবুল হকের স্ত্রী ও কৃষি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সৈয়দা আফরোজা বেগমের নামে ঢাকার মহাখালী ডিওএইচএসে একটি ফ্ল্যাট ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত। ২ হাজার ৭০০ বর্গফুট আয়তনের ফ্ল্যাটটির মূল্য প্রায় ৪ কোটি ২০ লাখ টাকা।
সোমবার (২ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন।
এদিন দুদকের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক অভিযোগ সংশ্লিষ্ট সাবেক সিনিয়র সচিব মহিবুল হকের স্ত্রীর ফ্ল্যাট ক্রোকের আবেদন করেন।
আবেদনে বলা হয়, মহিবুল হকের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে দেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারসহ নিজ ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।
অনুসন্ধানে রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, সৈয়দা আফরোজা বেগমের নামে মহাখালী ডিওএইচএসের ২ নম্বর সড়কের ১৯০ নম্বর প্লটে নির্মিত ‘মেমোরি বাই মোমেন’ ভবনে একটি ফ্ল্যাট রয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট ব্যক্তি সম্পত্তি হস্তান্তর বা বেহাত করার চেষ্টা করছেন।
দুদক আবেদনে উল্লেখ করে, অনুসন্ধান শেষ হওয়ার আগে সম্পত্তি হস্তান্তর হলে তদন্ত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে স্থাবর সম্পত্তি ক্রোকের আদেশ প্রয়োজন বলে আবেদন করা হয়।
আদালত আবেদন মঞ্জুর করে ফ্ল্যাটটি ক্রোকের আদেশ দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!