সেলিম মণ্ডল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর জামিন নামঞ্জুর করেছেন আদালত।
মামলার পূর্ব ধার্য তারিখ সোমবার (২ মার্চ) সকালে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তারের আদালতে আইভীর জামিনের আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আদালত জামিন আবেদনটি নামঞ্জুর করেন।
২০২৪ সালের ২০ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় একটি ভবনে অগ্নিসংযোগ করা হলে আগুনে পুড়ে মারা যান ডাচ্ বাংলা ব্যাংকের ইন্টেরিয়র ডেকোরেশনের কাজে নিয়োজিত মিস্ত্রী সেলিম মণ্ডলসহ তিন শ্রমিক। এ ঘটনায় গেল বছর ৩০ জুন ওয়াজেদ আলী নামে এক কৃষক বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় হত্যা মামলা করেন।
সেই মামলায় ২৬ ফেব্রুয়ারি আদালতের মাধ্যমে আইভীকে গ্রেফতার দেখায় পুলিশ।
এ নিয়ে হত্যা ও হত্যাচেষ্টার অভিযোগে জেলার বিভিন্ন থানায় দায়ের করা মোট ১১টি মামলায় আইভীকে আসামি করা হয়। তবে ১০টি মামলায় ইতিমধ্যে উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন।
আইভীর পক্ষের আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘আইভী ইতিপূর্বে ১০টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। আমরা এই মামলাতেও তার জামিনের আবেদন করেছি এবং ১০ মামলায় জামিনের নথিপত্র আদালতে উপস্থাপন করেছি। দীর্ঘ শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে আইভীকে শ্যোন অ্যারেস্টের নির্দেশ দিয়েছেন। আমরা এ ব্যাপারে উচ্চ আদালতে জামিনের জন্য আবেদন করব।’
২০২৫ সালের ৯ মে ভোর রাতে শহরের দেওভোগ এলাকায় নিজ বাসভবন চুনকা কুটির থেকে আইভীকে গ্রেফতার করে আইনশৃংখলা বাহিনী। এরপর থেকে তিনি কাশিমপুর কারাগারে আছেন।
এমআর/আরটিএনএন
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!