দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও দুই কমিশনার—মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। মঙ্গলবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগে বৈঠকের পর আনুষ্ঠানিক পদত্যাগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানা গেছে।
কমিশনার আজিজী সাংবাদিকদের বলেন, “আমি ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছি, কোনো চাপের মুখে নয়। নতুন পর্ষদ গঠিত হবে, তাদের জন্য শুভকামনা রইল।” চেয়ারম্যান মোমেন এখনও আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেননি, তবে তিনি আগামীতেই পদত্যাগ করবেন।
মঙ্গলবার সকালে তিন শীর্ষ কর্মকর্তা কার্যালয়ে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ প্রশাসনিক নথিতে স্বাক্ষর করেন এবং কর্মকর্তাদের সিনিয়রিটি ও অন্যান্য প্রশাসনিক বিষয় নিষ্পত্তি করা হয়। আইনি নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির উদ্দেশে্য এক মাস আগে লিখিতভাবে অবহিত করে পদত্যাগপত্র দিতে হয়।
তাদের নিয়োগ হয়েছিল ২০২৪ সালের অন্তর্বর্তী সরকারের সময়। ডিসেম্বরের মধ্যে কমিশনাররা দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ ডিসেম্বর ড. মোমেনকে চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিন শীর্ষ কর্মকর্তার পদত্যাগের মাধ্যমে দুদকে নতুন নেতৃত্ব আসার পথ খোলা হলো। সরকারের পক্ষ থেকে শিগগিরই নতুন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
তবে কমিশনার মিঞা মুহাম্মদ আজিজী পদত্যাগপত্র জমা দিলেও এখনও কমিশনার হাফিজ আহসান ফরিদ এবং চেয়ারম্যান আবদুল মোমেন পদত্যাগপত্র জমা দেননি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!