রমজানের মাঝামাঝি রাজধানীর নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি দেখা দিয়েছে। সরবরাহ বেড়ে লেবু, শসা, পেঁয়াজ, আলু, বেগুনসহ অধিকাংশ সবজির দাম কমেছে। তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আমদানি করা মসলার দাম কেজিপ্রতি ২০০–৫০০ টাকা বেড়েছে। ব্রয়লার মুরগির দামও কেজিপ্রতি ১৮০–২০০ টাকা পর্যন্ত পৌঁছেছে।
শনিবার (৭ মার্চ) রাজধানীর যাত্রাবাড়ী ও আশেপাশের ছোট বাজারগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে।

খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা বলছেন, রমজানের শুরুতে সবজির দাম বেশি থাকলেও এখন সরবরাহ বেড়েছে এবং ক্রেতা কমেছে। বড় লেবুর দাম ৭০–৮০ টাকা, ছোট লেবু ৩০–৪০ টাকায় বিক্রি হচ্ছে। দেশি শসা ৮০, হাইব্রিড শসা ৫০–৬০, টমেটো ৩০–৫০ টাকায় নেমেছে। পেঁয়াজ ৩৫–৪০, আলু ১৫–১৮ টাকায় বিক্রি হচ্ছে। কলা, আপেল, মাল্টা ও পেঁপেও কিছুটা সস্তা হয়েছে।
মাংস ও ডিমের বাজারে মিশ্র চিত্র দেখা গেছে। গরুর মাংস কেজিপ্রতি ৭৫০–৮০০, খাসি ১,৩০০ টাকায় স্থির। ডিমের দাম কমে ডজনপ্রতি ৯০–১০০ টাকা, তবে ব্রয়লার মুরগির দাম কেজিপ্রতি ১৮০–২০০ টাকায় পৌঁছেছে।
চিনি ও সুগন্ধি চালের দাম কিছুটা বেড়েছে। বর্তমানে প্রতি কেজি চিনি ১০ টাকা বাড়িয়ে ১০৫ টাকায় বিক্রি হচ্ছে। সুগন্ধি চালের দামও কিছুটা বৃদ্ধি পেয়েছে। মসলার বাজারও চড়া হতে শুরু করেছে। আলুবোখারা কেজিপ্রতি ২০০ টাকা বেড়ে প্রায় ১,০০০ টাকায় বিক্রি হচ্ছে। জিরা, কিসমিস ও বিভিন্ন ধরনের বাদামের দাম কেজিপ্রতি ৪০–৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
মশলা ব্যবসায়ী আলেফ উদ্দিন বলেন, ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল উত্তেজনার পর আমদানি মসলার দাম আকাশছোঁয়া। আলুবোখারা এখন ৬০০–১,০০০, পেস্তা, কাঠবাদাম, কাজুবাদাম ও এলাচ কেজিপ্রতি ৩০০–৪০০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি সতর্ক করেছেন, উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে আমদানি নির্ভর অন্যান্য পণ্যের দামও আরও বাড়তে পারে।
বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম বলে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন। অনেক দোকানে এক ও দুই লিটারের বোতল পাওয়া যাচ্ছে না। বিক্রেতাদের দাবি, ডিলাররা চাহিদার তুলনায় প্রায় এক-তৃতীয়াংশ তেল সরবরাহ করছেন।
খুচরা ব্যবসায়ী রিপন মিয়া বলেন, যে ডিলারের কাছ থেকে আমি তেল আনি, তার কাছেও এক বা দুই লিটারের বোতল পাইনি। খোলা তেলের সরবরাহও কম, তাই দাম কিছুটা বাড়তি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!