রাজধানীর কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানায় লাগা ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) দুপুরে লাগা এই আগুন ফায়ার সার্ভিসের ৭টি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় দুপুর ২টা ৩০ মিনিটে পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা রোজিনা আক্তার।
রোজিনা আক্তার বলেন, কেরানীগঞ্জের একটি টিনশেড গ্যাস লাইটার তৈরির কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। আজ দুপুর ১টা ১০ মিনিটে আগুন লাগে। খবর পেয়ে ১টা ১৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন ফায়ারের সদস্যরা।
বর্তমানে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করছে। তবে আগুনের সূত্রপাত, ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি বলেও জানান তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানানো হয়, কারখানায় থাকা দাহ্য পদার্থের কারণে আগুন দ্রুত ছড়িয়েছে। তবে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন যাতে পাশের ভবনগুলোতে ছড়াতে না পারে সেই চেষ্টা করছে ফায়ার সার্ভিস।
কারখানা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়তে দেখা গেছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!