এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমানে সাংবাদিকতার পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে; কে প্রকৃত সাংবাদিক আর কে অন্য পেশার মানুষ হয়েও সাংবাদিক পরিচয়ে কাজ করছেন, তা বুঝা কঠিন হয়ে পড়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর ইআরএফ কার্যালয়ে 'নাগরিক প্ল্যাটফর্ম ও ইআরএফ-এর সমঝোতা স্মারক স্বাক্ষর এবং বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার ও গণমাধ্যমের প্রাসঙ্গিকতা' শীর্ষক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।
ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, কে প্রকৃত সাংবাদিক আর কে সাংবাদিক নন-এই প্রশ্নটি এখনো বিতর্কিত। অনেক ক্ষেত্রে দেখা যায়, কেউ ওষুধের দোকান পরিচালনা করেন, পাশাপাশি সময় পেলে কোচিং করান, আবার তিনিই সাংবাদিক পরিচয়ে কাজ করছেন। এতে সাংবাদিকতার পেশাগত পরিচয় নিয়ে বিভ্রান্তি তৈরি হচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশে সিপিডির সম্মানীয় ফেলো বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে দলীয় অবস্থান থেকে দূরে থেকে মূল্যবোধ ও পেশাগত নীতির ভিত্তিতে কথা বলা উচিত। গবেষণা, গণমাধ্যম, সংবাদপত্র, নাটক এবং সংস্কৃতির মতো বিভিন্ন মাধ্যমের মাধ্যমে সত্য ও তথ্যভিত্তিক বার্তা তুলে ধরা জরুরি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সবার জন্য নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি, মিডিয়া রিফর্ম কমিশনকে যুক্তরাজ্যের অফকম মডেলের আদলে পুনর্গঠনের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পুনর্মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তথ্যমন্ত্রী আরো বলেন, সাংবাদিকদের ওপর হত্যা, মিথ্যা মামলা, গুমসহ যেসব নির্যাতন ঘটে, সেগুলোর ন্যায়বিচার নিশ্চিত করতে একটি সুনির্দিষ্ট কাঠামোর মধ্যে আনার উদ্যোগ নেয়া হচ্ছে।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!