গণঅধিকার পরিষদের সভাপতি ও বিএনপি জোটের প্রার্থী নুরুল হক নুর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন। তার আয়ের অন্যান্য উৎস থেকে আয় ৪ লাখ ৫৪ হাজার ৬২২ টাকা। তার মোট বার্ষিক আয় সব মিলিয়ে ২০ লাখ ৪০ হাজার ৪৮ টাকা। হলফনামা অনুযায়ী নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৩৮ হাজার ২১৭ টাকা।
বুধবার ( ৩১ ডিসেম্বর) নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা থেকে এই তথ্য জানা যায়।
এছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তার জমানো অর্থের পরিমাণ ২ লাখ ৮৯ হাজার ৩১৩ টাকা। তার বিনিয়োগ রয়েছে কোম্পানির শেয়ারে ২ লাখ ৭৫ হাজার টাকা।
ওয়ারিশ সূত্রে প্রাপ্ত আমানতের পরিমাণ উল্লেখ করা হয় ৫৫ লাখ ৮০ হাজার ৩১১ টাকা। নুরের নামে কৃষি জমি রয়েছে প্রায় ৮২ ডেসিমাল, যার অর্জনকালীন মূল্য ৬২ হাজার টাকা।
এছাড়া তার নামে পাওনাদারের কাছে দেনা রয়েছে ৩ লাখ ৮৮ হাজার ১৬০ টাকা।
হলফনামায় তার স্ত্রী মারিয়া আক্তারের পেশা শিক্ষকতা হিসেবে উল্লেখ করা হয়। তার স্ত্রীর মোট সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা এবং নগদ অর্থ রয়েছে ৩০ হাজার ৯৪১ টাকা । ব্যাংকে জমানো অর্থ রয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৭৭ টাকা।
মামলা সংক্রান্ত তথ্যে বলা হয় , দেশের বিভিন্ন আদালতে নুরুল হক নুরের বিরুদ্ধে বর্তমানে রয়েছে ৬টি মামলা । এর মধ্যে কয়েকটি তদন্তাধীন এবং কয়েকটিতে তিনি এজাহারভুক্ত ও অভিযুক্ত। এছাড়া তিনি অব্যাহতি পান ৮টি মামলা থেকে ।
পারিবারিক তথ্য অনুযায়ী, নুরুল হক নুরের দুই মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। হলফনামায় উল্লেখ রয়েছে তার বাবা-মা এবং ভাই-বোনও তার ওপর নির্ভরশীল ।
২৯ ডিসেম্বর সোমবার বিকেলে নুরুল হক নুর সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!