রংপুর-৫ আসনে আংশিক ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা 
রংপুর-৫ আসনে আংশিক ফলাফলে এগিয়ে দাঁড়িপাল্লা    ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৫ আসনের আংশিক ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এগিয়ে রয়েছেন। এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মোট ১৫২টি কেন্দ্রের মধ্যে ৫২টির ফলাফল ঘোষণা করা হয়েছে।

ঘোষিত ফলাফল অনুযায়ী, দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৯ হাজার ১৮২ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীক পেয়েছে ৩৫ হাজার ১৫৫ ভোট।

আংশিক ফলাফলে দাঁড়িপাল্লা প্রতীক উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে থাকলেও এখনও শতভাগ কেন্দ্রের ফলাফল ঘোষণা হয়নি। বাকি কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া গেলে আসনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

নির্বাচন সংশ্লিষ্টরা জানিয়েছেন, কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ ও যাচাই শেষে রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবেন।