ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে বিএনপির জ্যেষ্ঠ নেতা ও দলটির মনোনীত ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস তার নিজের কেন্দ্রেই হেরে গেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মির্জা আব্বাসের নিজের কেন্দ্র মির্জা আব্বাস মহিলা কলেজের বেসরকারি ফলাফলে এমনটা জানা গেছে।
ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী, এই কেন্দ্রে মোট ভোট পড়ে ২৯৩৩টি। যার মধ্যে মির্জা আব্বাস পেয়েছেন ৫১৬টি ভোট। আর এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫২৩ ভোট। অর্থাৎ, ৭ ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন পাটওয়ারী।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে এখন চলছে গণনা। বিকেলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, দুপুর ২ টা পর্যন্ত মোট ৪২ হাজার ৬শ ৫১ টি কেন্দ্রের মধ্যে ৩৬ হাজার ৩১ কেন্দ্রে ভোট কাস্টিং ৪৭.৯১ শতাংশ। তবে শেষ পর্যন্ত কত শতাংশ ভোট পড়েছে তা এখনও জানা যায়নি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!