জামায়াত, শাহজাহান চৌধুরী
শাহজাহান চৌধুরী।    ছবি: সংগৃহীত

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী শাহজাহান চৌধুরী। 

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে তিনি পান ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী নাজমুল মোস্তফা আমীন পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট।