চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির মো. রুহুল আমিন এমপি বলেছেন, জনগণের প্রাপ্য যেন সঠিকভাবে তাদের কাছে পৌঁছে যায়, সে বিষয়ে আমি বদ্ধপরিকর। জনকল্যাণমূলক কাজে কোনো ধরনের বাধা সহ্য করা হবে না।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে রায়পুর হাইস্কুল মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নবাসীর উদ্যোগে নবনির্বাচিত সংসদ সদস্য মো. রুহুল আমিনকে গণসংবর্ধনা প্রদান ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিনি বলেন, অতীতে উন্নয়নমূলক কাজে কমিশন নেওয়ার যে সংস্কৃতি ছিল, তা বন্ধ করতে হবে। তিনি স্পষ্টভাবে জানান, তার নিজের কোনো কমিশনের প্রয়োজন নেই এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এলাকাবাসীর দাবি ও ভবিষ্যৎ পরিকল্পনা অনুষ্ঠানে রায়পুর ইউনিয়নবাসী এলাকার রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক দাবি তুলে ধরলে সংসদ সদস্য তা মনোযোগ দিয়ে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন। তিনি শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদক প্রতিরোধের ওপর গুরুত্বারোপ করে চুয়াডাঙ্গা জেলাকে একটি আধুনিক ও আদর্শ জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সর্বস্তরের মানুষের অংশগ্রহণে ইফতার মাহফিল সম্পন্ন হয়।
এসময় উপস্থিত ছিলেন, রায়পুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আমির হামজার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা তালিমুল বিভাগের সভাপতি মাওলানা মহিউদ্দিন ও জেলা প্রশিক্ষণ সেক্রেটারি জিয়াউল হক। এছাড়াও উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাখাওয়াত হোসেন, ভাইস-চেয়ারম্যান প্রার্থী হযরত মাওলানা হাফিজুর রহমান, উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!