দলীয় শৃঙ্খলা ভঙ্গ করার অভিযোগে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) নোয়াখালী জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জামাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো এবং সদস্যসচিব মো. হারুনুর রশিদ আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, জামাল উদ্দিনের বিরুদ্ধে সংগঠনবিরোধী কার্য়কলাপসহ দলীয় নেতাদের সঙ্গে অশোভন আচরণের একাধিক অভিযোগ রয়েছে। এ বিষয়ে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে দলীয় নেতাকর্মীদের জামাল উদ্দিনের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশনা দেওয়া হয়।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!