প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় ঢাকা-১৩ আসনে প্রতি মাসে টাউন হল সভা চালু থাকবে।
শনিবার (১১ এপ্রিল) তার নির্বাচনী এলাকা ঢাকা-১৩ আসনে অনুষ্ঠিত বাংলাদেশের প্রথম উন্মুক্ত টাউন হল সভায় এমন কথা বলেন তিনি।
উক্ত সভায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ডিএনসিসি, ডিএমপি, তিতাস, ওয়াসা, ফায়ার সার্ভিস, ডিপিডিসি-এর প্রতিনিধিগণ ও ৩১,৩৩ ও ৩৪ নং ওয়ার্ডের বাসিন্দারা অংশগ্রহণ করেন।
সভায় সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের সকল সমস্যা সমাধানের নির্দেশনা দেন তিনি। এসময় তিনি বলেন, 'প্রধানমন্ত্রী তারেক রহমান সঠিক ও সত্যিকার গনতন্ত্রের যে স্বপ্ন আমাদের দেখিয়েছিলেন, তা আমরা এই দেশের মাটিতে প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সঠিক গনতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এলাকাবাসীকে নিয়ে টাউন হল সভা প্রতিমাসে চালু রাখব। নির্বাচনের আগে আমি ঘোষণা করেছিলাম প্রতি মাসে আমি এলাকাবাসীর সঙ্গে উন্মুক্ত সভা করবো। রোজার মাস হওয়ায় গতমাসে সম্ভব হয়নি। এই মাস থেকে শুরু হলো। যতদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার থাকবে, আমি জনপ্রতিনিধি হিসেবে যতদিন আছি ইনশাআল্লাহ প্রতি মাসে এই উন্মুক্ত টাউন হল সভা চালু থাকবে।'
এছাড়াও এলাকার বিভিন্ন সেবার মানোন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এলাকারবাসীকে সহযোগিতার আহবান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, 'বিপুল জনসংখ্যার জন্য সরকারি প্রতিষ্ঠানে প্রয়োজনের তুল্পনায় লোকবল অনেক কম। তাই আমি এলাকাবাসীকে সহযোগিতার জন্য অনুরোধ করছি। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ঢাকা-১৩ আসনকে একটি মডেল এলাকায় পরিণত করতে সক্ষম হবো।'
এর আগে সভার শুরুতে এলাকাবাসীর উদ্দেশ্যে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা তাদের বক্তব্য প্রদান করেন। পরে উন্মুক্ত আলোচনায় উপস্থিত এলাকাবাসী তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং, জলাবদ্ধতা, লোডশেডিং, গ্যাসের সংকট এবং রাস্তা ও ফুটপাত দখলের বিষয় উল্লেখ করেন।
মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানার সঞ্চালনায় সভায় অন্যান্যের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মোঃ ছাদেকুর রহমান।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!