বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃত্বের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাকের ঘটনা আবারও সামনে এসেছে। দলটির আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মিয়া গোলাম পরওয়ারের ছেলে আহমাদ আতাউল্লাহ সালমান তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
ফেসবুক পোস্টে তিনি জানান, তার বাবার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে অননুমোদিতভাবে প্রবেশ করা হয়েছে এবং এটি একটি পরিকল্পিত চক্রান্তের অংশ।
সালমান তার পোস্টে লেখেন, ‘আব্বুর এক্স (সাবেক টুইটার) আইডিটি হ্যাক হয়েছে। একটি চক্র নির্বাচনকে সামনে রেখে এই চক্রান্ত করছে। কেউ বিভ্রান্ত হবেন না।’ একই সঙ্গে তিনি জনগণকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘এর জবাব ১২ তারিখের ব্যালটের মাধ্যমে এই দেশের জনগণ দিবে ইনশাআল্লাহ।’
এ ঘটনায় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন জামায়াত সংশ্লিষ্টরা। তাদের দাবি, দলের শীর্ষ নেতাদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট হ্যাক করে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো বা জনমনে ভুল বার্তা দেয়ার অপচেষ্টা চালানো হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকড হওয়ার ঘটনা ঘটে। সে সময়ও দলটির পক্ষ থেকে বিষয়টিকে একটি সুপরিকল্পিত অপতৎপরতা হিসেবে উল্লেখ করা হয়।
এদিকে, মিয়া গোলাম পরওয়ারের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আইনগত বা প্রশাসনিক কোনো পদক্ষেপ নেয়া হয়েছে কি না, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে দলীয় সূত্রে জানা গেছে, অনুসন্ধান ও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক অঙ্গনে এমন সাইবার নিরাপত্তা ইস্যু নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্ট মহল মনে করছে, সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিরাপত্তা জোরদার করা এখন সময়ের দাবি।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!