ইংল্যান্ড টেস্ট দলের অধিনায়ক বেন স্টোকস বলের আঘাতে মুখে চোট পেয়েছেন। আঘাতে তাঁর চোখের নিচে রক্ত জমাট বেঁধে কালশিটে পড়েছে, মুখে স্পষ্টভাবে চোটের চিহ্নও দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে চোটের ছবি শেয়ার করেন স্টোকস। ছবির সঙ্গে রসিকতা করে তিনি লেখেন, বলটার অবস্থা দেখলে বোঝা যাবে।
ইংল্যান্ড দলের সূত্র জানায়, নেট সেশনের সময় স্টোকস ব্যাটিং বা বোলিং করছিলেন না। তিনি পাশে দাঁড়িয়ে ছিলেন। সে সময় একটি বল এসে তাঁর বাম পাশের গালে লাগে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে অ্যাডাক্টর ইনজুরিতে মাঠ ছাড়ার পর থেকেই পুনর্বাসনে আছেন স্টোকস। চলতি মাসের শেষ দিকে পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যেতে তিনি আবুধাবিতে যাবেন। সেখানে অনানুষ্ঠানিকভাবে ইংল্যান্ড লায়ন্স স্কোয়াডের সঙ্গে কোচিং ভূমিকায় অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গেও যুক্ত থাকার কথা রয়েছে।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে ইংল্যান্ডের হয়ে সাদা বলের ক্রিকেট খেলেননি স্টোকস। চলতি সপ্তাহে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপের দলেও তাঁর নাম নেই।
সবকিছু ঠিক থাকলে আগামী জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজের প্রথম টেস্টেই স্টোকসের পরবর্তী আন্তর্জাতিক ম্যাচ খেলার সম্ভাবনা রয়েছে। এর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে মাঠে নামতেও পারেন তিনি।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪–১ ব্যবধানে অ্যাশেজ হারার পর স্টোকস জানিয়েছিলেন, টেস্ট দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে তিনি আগ্রহী। একই সঙ্গে প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককালামকেও পূর্ণ সমর্থন দিয়েছেন তিনি। স্টোকস বলেন, সিদ্ধান্তটি তাঁর একার নয়, তবে মতামত চাইলে তিনি ম্যাককালামের পক্ষে থাকবেন এবং তাঁর সঙ্গে কাজ করতে উপভোগ করেন।
News magazine bootstrap themes!
I like this themes, fast loading and look profesional
Thank you Carlos!
You're welcome!
Please support me with give positive rating!
Yes Sure!