বিশ্বকাপেই রশিদ খানের ৭০০ উইকেট স্পর্শ, ক্রিকেট, টি-টোয়েন্টি বিশ্বকাপ, রশিদ খান,
বিশ্বকাপেই রশিদ খানের ৭০০ উইকেট স্পর্শ।   ছবি: সংগৃহীত

স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬৯৬ উইকেট নিয়ে বিশ্বকাপ খেলতে নামেন রশিদ খান। নিউজিল্যান্ডের বিপক্ষে এক ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ উইকেট শিকার করে ৭০০ উইকেটের মাইলফলকের কাছাকাছি চলে যান এই আফগান লেগ স্পিনার। অবশেষে বহুল কাঙ্ক্ষিত সেই মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামে আফগানিস্তান। টস হেরে আগে ব্যাট করতে নামে আরব আমিরাত।

ইনিংসের ১৬তম ওভারের তৃতীয় বলে রশিদকে সুইপ করতে গিয়ে সংযুক্ত আরব আমিরাতের টেলএন্ডার ব্যাটার মোহাম্মদ আফরান ভারসাম্য ধরে রাখতে না পেরে হিট উইকেটে আউট হন। এতেই ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন রশিদ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসেবে ৭০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন আফগান অধিনায়ক। এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও উইকেট শিকারের তালিকায় সবার শীর্ষে রশিদ। ১১৫ ম্যাচে ১৯২ উইকেট রয়েছে তাঁর নামে।

আরবিএ/আরটিএনএন